আজ

অন্ধ সাগরের বেগে উৎসারিত রাত্রির মতন
আলোড়ন মানুষের প্রিয়তর দিক নির্ণয়ের
পথ আজ প্রতিহত; তবুও কোথাও
নির্মল সন্ততি দেশ সময়ের নব নব তীর—
পেতে পায়ে হয়তো বা মানব হৃদয়;

মহাপতনের দিনে আজ অবহিত হয়ে নিতে হয়।
যদিও অধীর লক্ষ্যে অন্ধকারে মানুষ চলেছে
ধ্বংস আশা বেদনায়

বন্য মরালের মত চেতনায় নীল কুয়াশায়,—
কুহেলি সরিয়ে তবু মানুষের কাহিনীর পথে
ভাস্বরতা এসে পড়ে মাঝে মাঝে—
স্বচ্ছ ক্রান্তিবলয়ের মতন জগতে।

মনে হয় মহানিশীথের স্তন্যপায়ী
মানুষ তবুও শিশুসূর্যের সন্তান,
স্থিরতর বিষয়ী সে,—
যদিও হৃদয়ে রক্তে আজো ভুল অকূলের গান।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

পটভূমির ভিতরে গিয়ে

সূর্য রাত্রি নক্ষত্র

পটভূমি

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

আকাশের চাঁদ

যাত্রী

প্রার্থনা

এইখানে প্যাকাটির মতো