সমস্ত শতাব্দী ভ’রে

‘সমস্ত শতাব্দী ভ’রে চেষ্টা ক’রে তবে—
বিড়ালের ভাগ্যে শিকা ছিঁড়েছিল বটে’
ব’লে ক্ষুব্ধ বাতাসের শরীরিণী উড়ে
চ’লে গেল দূরে— আরও দূরে
সমস্ত যুগের লটবহরের দিকে
বিখ্যাত মুণ্ডের থেকে লাঙ্গুল অবধি অকপটে

দু’ চোখ বুলায়ে নিয়ে ব’লে গেল তারা:
‘তোমার শেয়ালগুলো রুখেছিল শিকারির পিছে
তোমার শিকারিগুলো ছুটেছিল গণিকার পানে
তোমার গণিকা সব— প্রেমের সন্ধানে
তবুও তোমার সব প্রেমিকেরা ঘুঘু—
হত্তেল— হত্তেল ঘুঘুদের মতো ছিল মিছে।’

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

পটভূমির ভিতরে গিয়ে

সূর্য রাত্রি নক্ষত্র

পটভূমি

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

যাত্রী

প্রার্থনা

আকাশের চাঁদ

এইখানে প্যাকাটির মতো