সময় মুছিয়া ফেলে সব এসে
সময় মুছিয়া ফেলে সব এসে,
সময়ের হাত
সৌন্দর্যেরে করে না আঘাত।
মানুষের মনে
যে সৌন্দর্য জন্ম লয়— শুকনো পাতার মতো ঝরে না ক’ বনে,
ঝরে না ক’ বনে।
নক্ষত্রও মুছে যায়— মুছে যায়— পৃথিবীর পুরাতন পথ
শেষ হয়— কমলার ফুল, বন, বনের পর্বত;
মানুষের মনে
যে সৌন্দর্য জন্ম লয়— শুকনো পাতার মতো ঝরে না ক’ বনে,
ঝরে না ক’ বনে।
ময়ূখ । জ্যৈষ্ঠ ১৩৬২
Comments
Post a Comment