হাজার বছর শুধু খেলা করে

হাজার বছর শুধু খেলা করে অন্ধকারে জোনাকির মতো:
চারি-দিকে চির দিন রাত্রির নিধান;
বালির উপরে জ্যোৎস্না— দেবদারু-ছায়ারা ইতস্তত
বিচূর্ণ থামের মতো: দ্বারকার,— দাঁড়ায়ে রয়েছে মৃত, ম্লান।
শরীরে ঘুমের ঘ্রাণ আমাদের— ঘুচে গেছে জীবনের সব লেন দেন;
‘মনে আছে?’ শুধাল সে— শুধালাম আমি শুধু: ‘বনলতা সেন?’

কবিতা । আশ্বিন ১৩৪৩

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

পটভূমির ভিতরে গিয়ে

যাত্রী

প্রার্থনা

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

সূর্য রাত্রি নক্ষত্র

পটভূমি

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ