আদি কারণের বীজ

আদি কারণের বীজ রয়ে গেছে বালির কণায়
মাকড়সা’র ফুটফুটে ডিমের ভিতরে
অথবা তা রাঙা প্রজাপতি যেন,— রাত্রিতে
লোপ পায় পৃথিবীর মূর্খ বায়ুস্তরে

রয়ে গেছে টীকাকারদের লাল কালির দোয়াতে
ছ্যাকরাগাড়ি’র সব ঘোড়াদের চোখে
অথবা যেখানে হংসী অদ্ভুত বধির
অজস্র পিপড়ে-ভরা রক্তাক্ত পালকে।

(শেয়ালের হাতে নষ্ট কোনও প্রিয় হংসী’কে)

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

পটভূমির ভিতরে গিয়ে

যাত্রী

প্রার্থনা

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

সূর্য রাত্রি নক্ষত্র

পটভূমি

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ