রুপালি বৃষ্টির গান

রুপালি বৃষ্টির গান শোনা যায়
নতুন বায়ুর বীজ আসে
তবু যারা ক্ষুব্ধ উপেক্ষিত হয়ে চ’লে গেছে
ভাঙা হাঁড়ি চির-হিম উনুনের পাশে
তাহারা নবীন সব শ্রাবস্তী শৈবালী দিয়ে কী করিবে আর

আমরা চীনার মৃত্যু দেখেছি বিকেলবেলা
অনেক নিগ্রোর মৃত্যু— যখন বাতাস অন্ধকার
পরিনির্বাণের মতো সব— শান্ত, সারাৎসার

তার পর পাথরের উপরেখা থেকে তৃণ
ঘুরে গেছে নৈঃশব্দ্যের দিকে
মাঘের রাত্রির শেষে বৃষ্টি-ফোঁটা হারিয়ে ফেলেছে তার প্রাথমিক গতি

আসিছে নতুন দিন, শৈবালীর বায়ু, আহা
তবু যারা চ’লে গেছে অনেক মাটির নীচে তাদের বিরতি।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

পটভূমির ভিতরে গিয়ে

যাত্রী

প্রার্থনা

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

সূর্য রাত্রি নক্ষত্র

পটভূমি

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ