মানুষ চারিয়ে

‘হাজার বছর গেল নিজের মনের ছকে মানুষ চারিয়ে।
গাছের পাতার ফাঁকে উড়ে গেছে বলা যেত যদি
জ্যোৎস্নার প্রান্তরে তারা ঘোড়ার মতন যদি অনেক শিশির, ঘাস খেত
পরির চুলের মতো লেজ দিয়ে মাছি মশা এঁটিলি তাড়িয়ে
তবে এই শতাব্দীর অগণন সূর্য অস্ত গেলে
গণিকা, অধ্যক্ষ, ভাঁড়, ব্যাঙ্কার চুঁইয়ে যে-ডিভিডেন্ড পেত
সে-সব আঙুলে গুনে চুমো দিয়ে ঢেলে দেওয়া যেত।’
ভিখিরিরা মিশে গেল অন্ধকারে এই কথা ব’লে।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

পটভূমির ভিতরে গিয়ে

যাত্রী

প্রার্থনা

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

সূর্য রাত্রি নক্ষত্র

পটভূমি

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ