তোমার জন্মের সাথে

তোমার জন্মের সাথে মনে হয়েছিল এই পৃথিবীতে যেন
ঘাস আরও বিশুদ্ধতা পেয়ে গেল— কাঁটার বেড়ায়
প্রতিটি আলাদা কাঁটা আপনার গুণ নিয়ে অবিরল নীলাভ রঙের
ফুলের সকল স্নিগ্ধ অপরাধ ভুলে গিয়ে ভোরের আকাশে
গাধা ও মনীষী, মালি, ভিখিরির অভিনয় ফুঁড়ে ফেলে হাসে
আমরা দেখি নি তবু— এখন হেসেছে তারা ঢের
তবু তুমি বড়ো হয়ে গেলে— সেই মুহূর্তকে আধো-চেনা যায়
সন্ধ্যার জামের ডালে নেমেছে নিখুঁত পেঁচা বিড়ালের মতন গলায়।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

পটভূমির ভিতরে গিয়ে

যাত্রী

প্রার্থনা

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

সূর্য রাত্রি নক্ষত্র

পটভূমি

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ