এখন অনেক রাত

এখন অনেক রাত:
এইখানে আসিয়াছি— এ কি এক সমুদ্রের দ্বীপে এক বাড়ি?
সিন্ধুর আওয়াজ নাই? হাতের নাড়ির শব্দ হারায়েছে নাড়ি
জানালার ফাঁক দিয়ে চারকোনা নীল এক কাচের মতন
আকাশ রহিয়া গেছে;
থেমে গিয়ে তার পানে চেয়ে কত ক্ষণ
নিজেরে ভাবিয়া লই— আমারে গুছায়ে এই মনের ভিতরে
হঠাৎ সকল গল্প ভেঙে যায় এই ধীর সমুদ্রের স্বরে
অনেক মাছির মতো শব্দ ক’রে ওঠে অইখানে নীল জল
পৃথিবীর প্রথম রাতের মতো অই সব— অসুখী সকল
মনে হয় কোনও দিন কেউ যেন জলে নাই— মরে নাই আর
কোনও দিন শেষ যেন হয় নাই এই মিয়াজমা’র

এখন অনেক রাত:
এইখানে আসিয়াছি— এ কি এক সমুদ্রের দ্বীপে এক বাড়ি?
সিন্ধুর আওয়াজ নাই— হাতের নাড়ির শব্দ হারায়েছে নাড়ি।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

পটভূমির ভিতরে গিয়ে

যাত্রী

প্রার্থনা

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

সূর্য রাত্রি নক্ষত্র

পটভূমি

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ