হে শঙ্খমালা

যে-দিন আমি পৃথিবীর থেকে চ’লে যাব— হে শঙ্খমালা—
অপরিসীম নক্ষত্র তুমি বিছিয়ে রেখো আকাশে,
আকাশের অন্ধকার সমতলতা ঘিরে যুগান্তের লুপ্ত মানবীদের মতো কয়েকটি নির্জন নক্ষত্র—
এর চেয়ে গভীর জিনিস কী আর থাকতে পারে!

কী আর থাকতে পারে, শঙ্খমালা?

আর আমার বিছানা ক’রে দিও সমতল দেশের শিয়রে
সবুজ ঘাসের ছবির ভিতর
ধানসিড়ি নদীর জলের গন্ধের কাছে
এই বাংলায়।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

পটভূমির ভিতরে গিয়ে

যাত্রী

প্রার্থনা

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

সূর্য রাত্রি নক্ষত্র

পটভূমি

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ