রাজহংসী

অই দিকে উঠানের কড়ির মতন সাদা মাঠের উপর দিয়ে ধীরে
কয়েকটি রাজহংসী নদীর ভেতরে গেল— সোনা’র গ্লোবের মতো সূর্যের শরীরে
প্রবেশ করিতে আছে— কেঁপে উঠে উত্তোলিত পাখনার মেঘে
কমনীয় ঠোঁটের প্রতিভা দিয়ে পশ্চিমের আকাশকে ঠেলে
তারা সূর্যে মিশে গেছে— হাঁসের গায়ের ঘ্রাণ সেতুর মতন পিছে ফেলে।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

পটভূমির ভিতরে গিয়ে

যাত্রী

প্রার্থনা

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

সূর্য রাত্রি নক্ষত্র

পটভূমি

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ