এক দিন

এক দিন দীপ জ্বালালাম
উজ্জ্বল নক্ষত্র সব আকাশের পর
ব্যারাকের বর্শায় ক’রে আছে ভর
দৃঢ় হিম সেই আড়ম্বর
জানে না ক’ মানুষের দাম

জানে ঢের গভীর বিস্ময়
তাই শীত, তাই তীক্ষ্ণ— কোনও কথা নাই
কোনও দয়া— কোনও প্রেম— কোনও অশ্রু: তাই
তাহাদের বুকে আর পায় নি ক’ ঠাঁই
তাই তারা অবিরল: সমারোহময়
জানে ঢের গভীর বিস্ময়?

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

পটভূমির ভিতরে গিয়ে

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

সূর্য রাত্রি নক্ষত্র

পটভূমি

যাত্রী

আকাশের চাঁদ

প্রার্থনা

এইখানে প্যাকাটির মতো