এই সব পাতা

দিনের আলোয় এই সব পাতা ছড়িয়ে আছে
প্রান্তরের থেকে প্রান্তরে— যত দূর যাই
পাতার ভিড়
সবুজ ঘাসের উপর রং ছড়িয়ে ঘুমিয়ে আছে
মখমলের মতো তাদের শরীর;
তাদের বাদামি ঘ্রাণে আমার হৃদয়ে নীরব আস্বাদের জন্ম হয়,
পাশে বড়-বড় গাছ দাঁড়িয়ে আছে সব
তাদের আঁকাবাঁকা আকাঙক্ষা আকাশের দিকে চ’লে গিয়েছে
এমনই বড়-বড় গাছ দাঁড়িয়ে আছে দিকে-দিকে
নীল আকাশ যেন হাতের কাছে আমার
পায়ের নিচে বাদামি পাতার সমুদ্র
চকোলেট-রঙের পাতার আকাশ—

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

পটভূমির ভিতরে গিয়ে

যাত্রী

প্রার্থনা

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

সূর্য রাত্রি নক্ষত্র

পটভূমি

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ