চিড়িয়াখানায় গিয়েছিলাম
চিড়িয়াখানায় গিয়েছিলাম
একটা চিতাকে দেখলাম
খাঁচার ভিতর ক্রমাগত হাঁটছে
হাঁটছে— হাঁটছে— হাঁটছে— হাঁটছে
জন্তুরা তাদের অন্ধকার কামরার ভিতর
হাঁটছে— হাঁটছে
হাঁটছে— হাঁটছে— হাঁটছে— হাঁটছে
যেমন দশ বছর আগে দেখেছিলাম
আজও তেম্নি
এখনও কোনও ফাঁক আবিষ্কার হল না
যার ভিতর দিয়ে পালিয়ে
এক বার পৃথিবীর বাতাসের কোলে হারিয়ে যাওয়া যায়
চিতাদের আমি বলি: আমরাও এই রকম
কিন্তু আমি ফাঁক খুঁজি না
কে কবে খাঁচা ভাঙতে পারে
(মানুষ বা বিধাতার হাতে গড়া শিক একই রকম)
Comments
Post a Comment