যদিও সে মনে করে

যদিও সে মনে করে তাহার হৃদয়ে ঢের বল আছে
যদিও সে জেনে গেছে জাঞ্জিবার সমুদ্রের পারে ঢের লবঙ্গের গাছে
ফুল আছে— তবুও এ-সব চিন্তা আকন্দরসের সাধু ফানুসের মতো
ঘাসের আংটি থেকে মিশে যায় বায়ুস্তরে— বালকের ফুঁয়ে
এত বড়ো সৃষ্টিলোকে মানুষ, পাখি ও মেষ কী আর ফলত

শরণাগতের মতো যায় সে বইয়ের কাছে, সন্তানের পাশে
স্থবির চিলের মতো পত্নী যেন অবহিত মাছের তালাসে
হৃদয় ইঁদুর যেন: ছিঁড়ে খেল মৃত এক পথিকের ধনুকের ছিলা
কেমন অদ্ভুত ক্ষুধা এ-বার ধরেছে টিপে তাকে
যখন সে টের পেয়ে গেছে দেশ বায়ুভূত, জনরবহীন এক টিলা।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

পটভূমির ভিতরে গিয়ে

যাত্রী

প্রার্থনা

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

সূর্য রাত্রি নক্ষত্র

পটভূমি

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ