সে যেন আসবে

নেই—
নেই আর সে এই পৃথিবীতে
ভোরের আলো আমার মশারির উপর পড়ে
রাতের অন্ধকার পড়ে টেবিলে শুকনো লেবুর উপর
মানুষেরা কথা বলে
মানুষেরা ঘুমায়
জোনাকিরা ওড়াউড়ি করে
নক্ষত্রেরা চুপি-চুপি মিলিয়ে যায়—
এই ঘাসের ভিতর আমাকে অপেক্ষা করতে ব’লে
সে যেন চ’লে গেছে
সে যেন আসবে— এখুনি ফিরে আসবে।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

পটভূমির ভিতরে গিয়ে

যাত্রী

প্রার্থনা

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

সূর্য রাত্রি নক্ষত্র

পটভূমি

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ