এই সমুদ্রের পাশে

এই সমুদ্রের পাশে নক্ষত্রের রাতে
অন্ধকার পাপ বোধ করছি
যেমন হয়তো অ্যাবাইডস বোধ করেছিল
পতিফার-বধূর মতো অন্ধকার
পাপ বোধ করেছে আমার হৃদয়
কিন্তু তবু তারা মেয়েমানুষ মাত্র, পুরুষমানুষ মাত্র
আমি কবি
আমার রোমান্সের আকাশে অ্যাবাইডস
ছুঁয়ে যায় পতিফার-বধূকে
গ্যালিলি’র পরে জেসাসকেও… সুজাতাকে
এই সমুদ্রের পাশে নক্ষত্রের রাতে।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

পটভূমির ভিতরে গিয়ে

যাত্রী

প্রার্থনা

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

সূর্য রাত্রি নক্ষত্র

পটভূমি

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ