বৃষ্টি বুঝি এল

এল— বৃষ্টি বুঝি এল—
পায়রাগুলো উড়ে যায় কার্নিশের দিকে এলোমেলো

এল— বৃষ্টি বুঝি এল—
ছেলেদের খেলা মাঠে মুহূর্তেই সাঙ্গ হয়ে গেল

এল— বৃষ্টি বুঝি এল—
ছিপ ফেলে বাথানের দিকে ঐ চ’লে যায় কেলো

এল— বৃষ্টি বুঝি এল—
‘জল ধ’রে গেলে মাসি তার পর কাঁথাগুলো মেলো’

এল— বৃষ্টি বুঝি এল—
‘গেল— গেল আমসত্ত্ব— পোড়ামুখো বৃষ্টি সব খেল’

এল— বৃষ্টি বুঝি এল—
‘হরির মা কতকগুলো ডাঁটো আম পেল?’

এল— বৃষ্টি বুঝি এল—
(সে ঘুমায় মাঠে) সমাধির ‘পরে তার পাতা শুধু ওড়ে এলোমেলো।

ময়ূখ । জ্যৈষ্ঠ ১৩৬২

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

পটভূমির ভিতরে গিয়ে

যাত্রী

প্রার্থনা

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

সূর্য রাত্রি নক্ষত্র

পটভূমি

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ