কী যে আমি চাই

যত দিন তুমি এই পৃথিবীতে ছিলে
তোমার যে শাঁখাস্নিগ্ধ সাদা হাত, অতিরিক্ত এক বার দুই বার কোলে তুলে নিলে
ক্ষতি ছিল? অতিরিক্ত এক বার আধ বার মুখে চুমো দিলে?

আজ তুমি নাই
ফোটোগ্রাফ একখানা ডেস্ক থেকে— তোমারই তো— সযত্নে কুড়াই
ধুলো ঝাড়ি… ছবির হাতের ‘পরে হাত, ঠোঁটে ঠোঁট, রেখে কী যে আমি চাই!

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

পটভূমির ভিতরে গিয়ে

যাত্রী

প্রার্থনা

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

সূর্য রাত্রি নক্ষত্র

পটভূমি

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ