কমলালেবু

এক বার যখন দেহ থেকে বার হয়ে যাব
আবার কি ফিরে আসব না আমি পৃথিবীতে?
আবার যেন ফিরে আসি
কোনও এক শীতের রাতে
একটা হিম কমলা-লেবুর করুণ মাংস নিয়ে
কোনও এক পরিচিত মুমূর্ষুর বিছানার কিনারে।

কবিতা । পৌষ ১৩৪৪

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

পটভূমির ভিতরে গিয়ে

যাত্রী

প্রার্থনা

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

সূর্য রাত্রি নক্ষত্র

পটভূমি

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ