আমি সব ছেড়ে দিয়ে

আমি সব ছেড়ে দিয়ে চ’লে যাব সাদা সিন্ধুশকুনের সাথে
ধানসিড়ি নদীটির জল
আমারে পাবে না আর— আসিবে সন্ধ্যার কাক ঘরে ফিরে
অন্ধকারে ঘুমাবে শীতল

খয়েরি চিলের ডানা— শিশিরের মতো শব্দ ক’রে
পৃথিবীর পুরোনো হৃদয়
একা-একা জেগে র’বে— চ’লে যাব আমি সিন্ধুশকুনের সাথে
মানুষীর সাথে আর নয়।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

পটভূমির ভিতরে গিয়ে

যাত্রী

প্রার্থনা

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

সূর্য রাত্রি নক্ষত্র

পটভূমি

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ