যখন উঠেছে চাঁদ

যখন উঠেছে চাঁদ মাঝরাতে— বনের বিড়াল
গোপন সোনালি চোখ তুলে নিয়ে এক বার দেখে
অই চাঁদ অই বন— নরম বাদামি পাতাজাল
কখন গিয়েছে ভ’রে বনের বিড়ালে একে-একে

তাহারা চাঁদের তলে পশমের থাবা তুলে দিয়ে
রেশমে রেশম লেজ নাচায় লেজের মখমলে
লুকোচুরি ছায়া চাঁদে— চাঁদ আর ছায়া ভুলে গিয়ে
অথবা তুলোর চাঁদই ভালো না কি চাঁদের বদলে?

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

পটভূমির ভিতরে গিয়ে

যাত্রী

প্রার্থনা

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

সূর্য রাত্রি নক্ষত্র

পটভূমি

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ