শীতের রাতের কবিতা

গভীর শীতের রাত এই সব, তবু
চারি দিকে যুবাদের হৃদয়ের জীবনের কথা
মৃত্যুর উপর দিয়ে সাঁকোর মতন
চেয়ে দেখে মরণের অপ্রমেয়তা
সেতুর ছবির মতো মিলে গিয়ে জলের ভিতরে
জীবনের জয়—
আর মরণের স্তব্ধতাকে অনুভব করে।

অনুভব করে এই জীবনই মহৎ,
মরণের চেয়ে বড়ো জীবনের সুর;
যদিও অন্ন আজ ভূমা নয়— তবুও মৈত্রেয়ী অন্নলোভাতুর;
হৃদয়বিহীনভাবে— দশ বিশ শত কোটি টন
চলে আজ পঙ্গপাল— নিজেকে উজাড় ক’রে; জেনে
জীবন হতাশ নয় বলেই জীবন।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

পটভূমির ভিতরে গিয়ে

যাত্রী

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

সূর্য রাত্রি নক্ষত্র

পটভূমি

আকাশের চাঁদ

প্রার্থনা

এইখানে প্যাকাটির মতো