অনন্ত রাত্রির রোল

অনন্ত রাত্রির রোল
অগ্নি বাতাসের স্মৃতি
মানুষের বিস্মৃতির রাশি
হেমন্তের কুয়াশার সাথে পাশাপাশি
কালনেমি চ’লে গেল
যেন মৌন কপদ্দক মেঘের মতন
দেয়ালের ফাঁক দিয়ে— ফাঁক দিয়ে
নদীর ভিতর থেকে আমাদের সময় ফুরিয়ে
যেতেছে ফুরিয়ে
আমাদের সময় ফুরিয়ে।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

পটভূমির ভিতরে গিয়ে

যাত্রী

প্রার্থনা

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

সূর্য রাত্রি নক্ষত্র

পটভূমি

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ