এখানে হাঁসের দেশ

এখানে হাঁসের দেশ
ঘাস শর জলের ভিতরে
শিকারী চাঁদের তরে
ব’সে আছে

ঝিল— বন— ভিজে হাওয়া— চাঁদ
বুনোহাঁস: এই তার সাধ

এক দিন তবু এই চাঁদ বিল বন
এক বুনোহাঁসের মতন
তারেও রক্তাক্ত ক’রে দিয়ে যাবে

মৃত এক বাইস-এর মতন
সে-দিন সে প’ড়ে রবে— আর তার বোন
চাঁদ থেকে দূর চাঁদে কোন
এই রাত— আর এই জ্যোৎস্না ভালোবেসে
হাঁস— হাঁস— রুপালি হাঁসের দেশে
উড়ে যাবে?

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

পটভূমির ভিতরে গিয়ে

যাত্রী

প্রার্থনা

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

সূর্য রাত্রি নক্ষত্র

পটভূমি

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ