ম’রে গেছে

ম’রে গেছে। তবে তাকে তুলে দাও ধন্বন্তরি
বিবর্ণ আঁধারে
কেউ আর তার সাথে যাবে না ক’
যতদূর বাদুড়ের রাত্রি যেতে পারে
আমাদের ধূসর পুস্তকাগার
জ্ব’লে যাবে; আমাদের মোমের আভার
ক্ষুধা যাবে; তবু সব ভণ্ড শনাবৃত
পাথর। আমরা তাহার কাছে মৃত।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

পটভূমির ভিতরে গিয়ে

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

সূর্য রাত্রি নক্ষত্র

পটভূমি

যাত্রী

আকাশের চাঁদ

প্রার্থনা

এইখানে প্যাকাটির মতো