বলেছিলে এক রাতে

বলেছিলে এক রাতে তুমি
হাড়গোড় ভেঙে যায়— ও মা, কী যে শীত
এই রাতে ফুটপাথে কী ক’রে যে লোকগুলো প’ড়ে আছে চিৎ
আজ রাতে আরও শীত— আরও ঢের শীত—
গভীর নিস্তব্ধ ঘর তবু আজ— তুমি আজ শীতের অতীত
কম্বলের নিচে ওরা ঘুমোচ্ছে ফুটপাথে, আর
তুমি জলাঙ্গির পাশে হয়েছ নিভৃত
(তুমি ধানসিড়িটির নিকটে নিভৃত)

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

পটভূমির ভিতরে গিয়ে

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

সূর্য রাত্রি নক্ষত্র

পটভূমি

যাত্রী

আকাশের চাঁদ

প্রার্থনা

এইখানে প্যাকাটির মতো