কোনও এক নারীকে

আমাদের জলের উপর দিয়ে পৃথিবীর
আমাদের প্রান্তরের পরে
যেই দাগ কেটে গেছ তুমিও, মানব
কোনও এক পূর্ণতর স্বচ্ছতার তরে
কিংবা কোনও জমকালো নরকের আবির্ভাব চেয়ে
সবই রয়ে গেছে এই মানুষীর মুখের ভিতরে।

আশ্চর্য অমূল্য মাথা
দ্বিরাগদর্শনযন্ত্রে মণির মতন
বহুধা আভার মতো।
কোথাও রয়েছে তবু দার্শনিক, আত্মসচেতন
মোমের আলোয় যার কাছে চির-দিন
লোষ্ট্রের মতন: জল, উর, বেবিলন।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

সূর্য রাত্রি নক্ষত্র

যাত্রী

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

এইখানে প্যাকাটির মতো

প্রার্থনা

তবুও সে আসবে না আর

আকাশের চাঁদ

পটভূমির ভিতরে গিয়ে

পটভূমি