এইখানে

এইখানে ডাইনোসর নিমজ্জিত গ্রীবা নেড়ে
মরুর বালুর থেকে তৃতীয়ার চাঁদের সূচ্যগ্রে
এক-আধটা কথা বলে; কোনও অভিমুখ নাই।
এইখানে অবলুপ্ত নিনেভের মানুষের হাড়
আর যারা কাজ করে অবিরাম সত্যের সাগরে
আর আমাদের প্রেম: জনহীন সাদা এক সেতু
ছড়ায়ে রয়েছে হিম শুক্লতা: যত দূর সাধু পরিসর
পেল; আর প্লুত প্রসারের হেতু।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

পটভূমির ভিতরে গিয়ে

যাত্রী

প্রার্থনা

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

সূর্য রাত্রি নক্ষত্র

পটভূমি

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ