এক দিন দেরিতে

এক দিন দেরিতে আমার তাঁবু ফেলিলাম
মনে হল, লেগেছে মড়ক আমারও এ-দেহে যেন: আমি
তাঁবুর জানালা খুলে তাই দূরে রয়েছি তাকায়ে
পাথর পাহাড় মাঠ বিবর্ণতা— মৃত্যু যেন শীত-পথে নামি
চরিতেছে,— যা তুমি, তোমার যত জোর আছে পায়ে
জানি আমি— আমার যে-দুর্বলতা তার চেয়ে ঢের জোর আছে
হাজার-হাজার মাইল ভেঙে, মা গো, চ’লে এসো কাছে।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

পটভূমির ভিতরে গিয়ে

যাত্রী

প্রার্থনা

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

সূর্য রাত্রি নক্ষত্র

পটভূমি

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ