নিজের হৃদয়ে ডুবে

নিজের হৃদয়ে ডুবে অন্বেষণ ক’রে কেউ নিয়ে আসে দারু
আরণির মতো ক’রে জ্বালাবে এ-পৃথিবীর সমুদ্রের পারে
আঁধারকে— ‘পৃথিবী তবুও কোনও সমুদ্রের মতো নয়’ অনুভব নিয়ে
জলের জননী নিজে এক ফোঁটা আধ ফোঁটা বিম্বের মতন
যখন গিয়েছে টেঁসে— নিজের হৃদয়ে ডুবে অন্বেষণ ক’রে কেউ
তখন এমন কিছু নিয়ে আসে— আরণির মতো ক’রে জ্বালাবে এ-পৃথিবীর
বায়বীয় সমুদ্রের পারে ব’সে আঁধারকে— আঁধারকে।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

পটভূমির ভিতরে গিয়ে

যাত্রী

প্রার্থনা

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

সূর্য রাত্রি নক্ষত্র

পটভূমি

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ