গোধূলির জাফরান মেঘের ভিতরে

গোধূলির জাফরান মেঘের ভিতরে কোনও প্রাসাদের চূড়া
হয়তো-বা আছে— নেই— জানি আমি। যেইখানে ফুটে আছে তবু সব বিজন মাকুরা
সেইখানে হেঁয়ালির মূলে এসে মানুষকে অবিকল মনে হবে
এত ভেবে দার্শনিক সচেতনা ক্রমাগত পুরানো হয়েছে বহু দিন
তবু রৌদ্র— কর্মসূচি জ্ব’লে ওঠে কথোপকথনে সমীচীন:
কারা যাবে— কোথায় দাঁড়াবে— কোন সুড়ঙ্গে হারাবে।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

পটভূমির ভিতরে গিয়ে

যাত্রী

প্রার্থনা

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

সূর্য রাত্রি নক্ষত্র

পটভূমি

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ