সর্বদা চোখের কাছে

সর্বদা চোখের কাছে রয়ে গেছে হেমন্তের জল
ভিতরে পাঁচটি হাঁস— কোনও এক বালকের অকাতর ঢিল
সর্বদা তাহার বুকে— এক দিন— উপহাস খুঁজে;
আজ রাতে (সে-বালক) হয়ে গেছে পুকুরের মতো সাবলীল
যে-কেউ লোষ্ট্র ফেলে তার গায়ে— তাহাদের তরে
হেমন্তের পাতিহাঁস— জলের সততা সৃষ্টি করে।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

পটভূমির ভিতরে গিয়ে

যাত্রী

প্রার্থনা

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

সূর্য রাত্রি নক্ষত্র

পটভূমি

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ