এইখানে ধান খেত

এইখানে ধান খেত হয়ে আছে— মাঠ শুধু— মাঠের ফাটল
সেইখানে আজ রাতে হিম শুধু— খড় শুধু— শিশিরের জল
সেইখানে এক রাতে মাঠ পাড়ি দেয় দুই জন
এক বুড়ো আর তার ছোট মেয়ে— তাহাদের হাতের লণ্ঠন
বহুক্ষণ দেখিতেছি; তাই ব্যথা— গভীর বিস্ময়:
আমি নই? আমারই কি ছোট মেয়ে নয়?

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

পটভূমির ভিতরে গিয়ে

যাত্রী

প্রার্থনা

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

সূর্য রাত্রি নক্ষত্র

পটভূমি

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ