জানি না কোথায় তুমি

জানি না কোথায় তুমি— শরের ভিতরে সন্ধ্যা যেই আসে— নদীটি যখন শান্ত হয়,
যখন কাঁদে না আর শঙ্খচিল— (একা চুপে উড়ে যায়)— ঝিঁঝিগুলো চুপ ক’রে রয়,
তখন তোমার মুখ— তোমার মুখের রূপ— আমার হৃদয়ে এসে ভিজে গন্ধে চাঁপার মতন
ফুটে থাকে; শঙ্খচিল তালবনে ডুবে গেছে— নরম সন্ধ্যার রঙে নীল হয়ে আছে শরবন।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

সূর্য রাত্রি নক্ষত্র

যাত্রী

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

এইখানে প্যাকাটির মতো

প্রার্থনা

তবুও সে আসবে না আর

আকাশের চাঁদ

পটভূমির ভিতরে গিয়ে

পটভূমি