কেমন অদ্ভুত ফুল

কেমন অদ্ভুত ফুল
ফুটে আছে পাথরের কাছে
এমন ভঙ্গুর— ক্ষীণ—
কী ক’রে সে আছে
ক্রুর গোধিকা’র মতো এই পাথরের
আনাচে-কানাচে

বহু ক্ষণ স্থির থেকে মনে হয়
বহু দিন ঘুরে-ফিরে
সমস্ত পাথরগুলো হাসিতে শৌখিন
আমার অবস্থা দেখে
যেন আমি মূর্খ এক চীন
পরিব্রাজকের মতো আজও
বিলুপ্ত বেণির দৈবাধীন।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

পটভূমির ভিতরে গিয়ে

যাত্রী

প্রার্থনা

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

সূর্য রাত্রি নক্ষত্র

পটভূমি

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ