এই পৃথিবী কখন থামবে?

এই পৃথিবী কখন থামবে?—
আকাশের ভিতর চলতে-চলতে কখন থেমে যাবে এই পৃথিবী?
কখন সমস্ত হিম— অন্ধকার হয়ে যাবে?
ঘুরে-ফিরে এই সব মধ্যনিদাঘের দিনগুলো আসবে না আর পৃথিবীতে!
মধ্যনিদাঘের এই সব রাত
এই সব নিরুদ্দেশ বাতাস
এই সব জামরুল-বনের কোকিল
রঙিন কাঁচের জানালার সেই ধূসর নির্জন প্রাসাদকে
মনের ভিতর জাগিয়ে তুলবে না আর।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

পটভূমির ভিতরে গিয়ে

যাত্রী

প্রার্থনা

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

সূর্য রাত্রি নক্ষত্র

পটভূমি

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ