এই সবুজ মাঠে

এই সবুজ মাঠে
বাদামি, হলদে, চকোলেট পাতার ভিড়
এক-এক বার মনে হয় দুর্গম রহস্যময় বনানির ভিতর
হাতি’দের কবর অই
ধূসর মৃত শরীর ছড়িয়ে আছে সব
নিস্তব্ধ পবিত্রতার ভিতর
মহৎ ধূসর মৃত হস্তী’র পৃথিবী
নীরব হয়ে রয়েছে ঐখানে।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

সূর্য রাত্রি নক্ষত্র

যাত্রী

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

এইখানে প্যাকাটির মতো

প্রার্থনা

তবুও সে আসবে না আর

আকাশের চাঁদ

পটভূমির ভিতরে গিয়ে

পটভূমি