খয়েরি ডানায়

খয়েরি ডানায় তার মধ্যন্দিন রৌদ্রের ঘ্রাণ
মুছে যায় বিকেলের আসন্ন শিশিরে
আবার কি পাবে ফিরে?— কী এক করুণা যেন গোধূলির চিলের হৃদয়ে
বনের শিয়র ছুঁয়ে চ’লে যায় ভূতাবিষ্ট জাহাজের চোঙার মতন ধীরে
কোথায় অস্পষ্ট মোহানায়
ধূসর লণ্ঠন নিয়ে ঢের বক রাত্রির কিনারে নেমে যায়
প্রভাতে— প্রস্তর-যুগে কোন বন্ধু ক্রীড়ায় পাঠাল ইহাদের
তবুও দিনের শেষে— ডাইনামো’র শতাব্দীতে
পারিবে কি সে এ-সব পাখিদের পুরাতন প্রস্তরের ঘ্রাণ চিনে নিতে?

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

পটভূমির ভিতরে গিয়ে

যাত্রী

প্রার্থনা

ভাঁড়ের মৃত্যু: ১৯৩৬

সূর্য রাত্রি নক্ষত্র

পটভূমি

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ